প্রশ্ন:সুদী ব্যাংক পরিচালনার জন্য কোনো ঘর বা ভবন ভাড়া দেওয়া জায়েজ হবে কি?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, সুদী ব্যাংক পরিচালনার জন্য ঘর বা ভবন ভাড়া দেওয়া থেকে বিরত থাকা উচিত। কেননা, এতে সুদভিত্তিক কার্যক্রম পরিচালনায় পরোক্ষ সহযোগিতা করা হয়। একজন মুমিনের জন্য এ ধরনের কাজে সহযোগিতা করা সমীচীন নয়।
সূত্র: জাদীদ ফিকহি মাসায়েল, ২/২৪৭; ফাতাওয়ায়ে হিন্দিয়া, ৪/৪৫০; নিযামুল ফাতাওয়া, ২/২৯৯।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল