আমার স্ত্রী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলে দরখাস্তের মাধ্যমে সুদ গ্রহণ না করার আবেদন জানান। এরপরও ব্যাংক তাঁকে সুদের কিছু অংশ প্রদান করে। এখন এ টাকার ব্যাপারে কী করণীয়? অনুরূপভাবে, আমার অ্যাকাউন্টেও দরখাস্তের মাধ্যমে সুদ বন্ধ করে রেখেছি। এ অবস্থায় আমার করণীয় কী?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, অপারগ ছাড়া সুদী ব্যাংকে কোনো ধরনের অ্যাকাউন্ট খোলা জায়েজ নেই। তবে জান-মালের নিরাপত্তার জন্য একান্ত প্রয়োজন হলে সুদী ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট খুলে টাকা জমা রাখা জায়েজ আছে। কিন্তু সেভিংস বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খোলা জায়েজ নয়।কেউ না জেনে এ ধরনের অ্যাকাউন্ট খুলে থাকলে জানার পর তা পরিবর্তন করা কর্তব্য। এ অবস্থায় অ্যাকাউন্টে সুদের টাকা জমা হলে তা উত্তোলন করে নিজের কোনো কাজে ব্যয় করা যাবে না। বরং সওয়াবের নিয়ত ছাড়া গরিব-মিসকিনদের মধ্যে বিতরণ করতে হবে।
এ ছাড়া সাধারণের ব্যবহারোপযোগী টয়লেট, পুল, পানির কল, মসজিদ-মাদ্রাসার বাথরুম ও সুয়ারেজ লাইন ইত্যাদি জনকল্যাণমূলক খাতে এ অর্থ ব্যয় করা জায়েজ আছে। তবে নিজের ব্যক্তিগত কাজে কিংবা মসজিদ-মাদ্রাসার মূল ভবন নির্মাণে সুদের টাকা ব্যয় করা যাবে না।
প্রমাণ:
সূত্র: বজলুল মাজহুদ, পৃ. ১৯৭; ফাতাওয়ায়ে রহিমিয়া, ২/১৯২; জাদীদ ফিকহি মাসায়েল, ২/২৭৯; ফাতাওয়ায়ে মাহমুদিয়া, ৪/২০৩।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল