কোনো ব্যক্তি ব্যাংক থেকে ঋণ নিয়ে জমি ক্রয় করেন এবং ওই ঋণের টাকা দিয়ে বাড়ি নির্মাণ করেন। তাহলে ঋণ পরিশোধ করার আগে তিনি জমি ও বাড়ির মালিক হবেন কি? আর ঋণ পরিশোধের আগে ওই বাড়িতে নামাজ আদায় করলে নামাজ সহিহ হবে কি?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, সুদী ঋণ নিয়ে জমি ক্রয় কিংবা বাড়ি নির্মাণ করলে ক্রয়কৃত জমি ও নির্মিত বাড়ির মালিকানা প্রতিষ্ঠিত হবে। ঋণ পরিশোধ করা হোক বা না হোক, ওই বাড়িতে নামাজ আদায় করলেও নামাজ সহিহ হবে। তবে সুদভিত্তিক ঋণ গ্রহণ করা মহাপাপ ও হারাম।
সূত্র: ইমদাদুল ফাতাওয়া, পৃ. ৪০০; ফাতাওয়ায়ে রহিমিয়া, ২/১৯২।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল