বর্তমানে বাংলাদেশে প্রচলিত ইসলামী ব্যাংকে টাকা জমা রেখে তা থেকে মুনাফা গ্রহণ করা বৈধ হবে কি? জনৈক ব্যক্তির কাছে শুনেছি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.) ইসলামী ব্যাংকের শরিয়াহ বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন। এ বিষয়টি কতটুকু সত্য?
নিবেদক: সাইফুল ইসলাম
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, ব্যাংকের লেনদেনের নাম ইসলামী হলেই তা শরিয়তসম্মত হয়ে যায় না। মুযারাবা, মুরাবাহা ইত্যাদি শরিয়তসম্মত লেনদেনের প্রতিটির বৈধতার জন্য নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। ইসলামের নামে পরিচালিত ব্যাংকগুলো সব ক্ষেত্রে এসব শর্ত যথাযথভাবে রক্ষা করছে কি না, তা যাচাই করা জরুরি।
প্রশ্নে বর্ণিত বক্তব্য অনুযায়ী, ইসলামী ব্যাংকগুলোর সব ধরনের লেনদেনকে নিঃশর্তভাবে সম্পূর্ণ সুদমুক্ত ও হালাল বলা যায় না। কোনো ব্যাংকের মুনাফা গ্রহণের আগে তার প্রকৃত লেনদেনপদ্ধতি ও শরিয়াহ পরিপালনের বিষয়টি যাচাই করতে হবে।
আর ইসলামী ব্যাংকের সঙ্গে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.)-এর সংশ্লিষ্টতার বিষয়টি সঠিক নয়।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল