জীবনবীমা ও অন্যান্য পণ্যের বীমা করা শরিয়তের দৃষ্টিতে জায়েজ কি না?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, আমাদের দেশে প্রচলিত বীমাব্যবস্থা শরিয়তসম্মত নয়। নাম যা-ই দেওয়া হোক না কেন, প্রচলিত বীমাব্যবস্থায় সুদ ও জুয়ার উপাদান বিদ্যমান। তাই এ ধরনের বীমা কোম্পানিতে অংশগ্রহণ করা নাজায়েজ।তবে কেউ যদি সরকারি আইন কিংবা অন্য কোনো কারণে বীমা করতে বাধ্য হন, তাহলে তাঁর অপারগতার বিস্তারিত বিবরণ উল্লেখ করে কোনো হক্কানি মুফতির কাছ থেকে এ অবস্থার শরয়ি বিধান জেনে নিতে হবে।
হ্যাঁ, কোনো কোম্পানি যদি সুদ ও জুয়ার উপাদানসম্বলিত প্রচলিত বীমাব্যবস্থা পরিত্যাগ করে সম্পূর্ণ শরিয়তসম্মত পদ্ধতিতে বীমা পরিচালনা করে, তাহলে তাতে অংশগ্রহণ করতে কোনো অসুবিধা নেই। এ ক্ষেত্রে ইসলামী বীমার বিকল্প ব্যবস্থা সম্পর্কে বিশেষজ্ঞ আলেমদের মতামত গ্রহণ করতে হবে।
সূত্র: রদ্দুল মুহতার, ৪/১৭০; ইসলাম আওর জাদীদ মাঈশাত, পৃ. ১৫৯–১৬৩; ইসলাম আওর জাদীদ দাওর কে মাসায়িল, পৃ. ১৯৮–২০৮।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল