আমার বড় ভাই একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে বীমা করেছিলেন। প্রথমে তিনি ২,৫২০ টাকা জমা দেওয়ার পর কিছুদিন আগে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে যান। কোম্পানির বিধি অনুযায়ী বর্তমানে জমাকৃত টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৩৮,০০০ টাকা। জানতে চাই, বীমাকৃত টাকার অতিরিক্ত অংশ সুদ হিসেবে গণ্য হবে কি না? আর ওই টাকা মৃত ব্যক্তির ইয়াতিম সন্তানদের লালন-পালনে ব্যয় করা বৈধ হবে কি?
নিবেদক: আব্দুল্লাহ আল কাফী
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, প্রশ্নে বর্ণিত প্রচলিত বীমার ক্ষেত্রে জমাকৃত মূল টাকার অতিরিক্ত অর্থ সুদ হিসেবে গণ্য হবে।
সুতরাং, বীমাকৃত মূল টাকার অতিরিক্ত অর্থ গ্রহণ করে ইয়াতিম সন্তানদের লালন-পালনে ব্যয় করা বৈধ হবে না। বরং সওয়াবের নিয়ত ছাড়া ওই টাকা গরিব-মিসকিনদের মধ্যে বিতরণ করতে হবে।
উল্লেখ্য, বীমাকৃত মূল টাকা মৃত ব্যক্তির বৈধ ওয়ারিশদের মধ্যে তাঁদের শরয়ি অংশ অনুযায়ী বণ্টন করতে হবে। এতে কোনো অসুবিধা নেই।
প্রমাণ:
وفي بذل المجهود (باب فرض الوضوء، ١/١٤٨):
وأما إذا كان عند رجل مال خبيث فإما أن ملكه بعقد فاسد أو حصل له بغير عقد ولا يمكنه أن يرده إلى مالكه ويريد أن يدفع مظلمته عن نفسه فليس له حيلة إلا أن يدفعه إلى الفقراء، لأنه لو أنفق على نفسه فقد استحكم ما ارتكبه من الفعل الحرام.
সূত্র: ফাতাওয়ায়ে শামী, ৪/১৭০; ফাতাওয়ায়ে রহিমিয়া, ৬/১৩৩; বজলুল মাজহুদ, ১/১৪৮।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল