মুহতারাম! আমাদের দেশে বিবাহতে প্রচলন রয়েছে যে, ছেলের পক্ষ মেয়ের বাড়িতে যাবে এবং মেয়ের পক্ষ অনুষ্ঠান করবে এবং ছেলের আত্মীয়-স্বজনদেরকে গিফট ইত্যাদি দিবে এবং অনেক ক্ষেত্রে এগুলো বিবাহের কথাবার্তা হওয়ার সময় শর্ত করে নেয়া হয়। জানার বিষয় হল; বরের লোকজনদের কনের বাড়িতে অনুষ্ঠানে যাওয়া-খাওয়া এবং বরের আত্মীয়-স্বজনদের টাকা নেওয়া কতটুকু শরীয়তসম্মত? এবং শর্ত করে এগুলো করা যৌতুকের অন্তর্ভুক্ত হবে কি ? শরয়ী সমাধান কি?

 

নিবেদক: আতাউল্লাহ আশরাফ

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিতে বিবাহের ক্ষেত্রে কোন ধরনের রুসুমও রেওয়াজের অনুসরণ ব্যতিরেকে কনে পক্ষের সন্তুষ্ট চিত্তে তাদের বাড়িতে দাওয়াত খাওয়া বৈধ। পাশাপাশি সন্তুষ্ট চিত্তে যে কোন সময় হাদিয়া উপঢৌকন ইত্যাদি দেওয়াও বৈধ। তবে রুসুম রেওয়াজের অনুসরণ করত কিংবা পূর্ব থেকে শর্ত করে এ সকল বিষয়ে করা বৈধ নয়।

সূত্র: সূরাতুন নিসা (আয়াত নং ২৯), শুয়াবুল ঈমান নীল বায়হাকি (হাদিস নং ৫৪৯৩) হেদায়া (৬/২৩৬ বুশরা)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল