মুহতারাম! রাশেদের বিয়েতে পরিচিত কোন পুরুষ উপস্থিত না থাকায় তার ফ্যামিলির চারজন মহিলা তার বিয়েতে সাক্ষী হন। উক্ত সাক্ষীদের মাঝে একজন পাগল ছিল। জানার বিষয় হল; তার বিয়ে সঠিক হয়েছে কিনা?
নিবেদক: সালমান লক্ষ্মীপুর
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে বিবাহ সহিহ হওয়ার জন্য উপযুক্ত দুজন পুরুষ কিংবা একজন পুরুষ ও দুজন মহিলার সাক্ষ্য অপরিহার্য। অন্যথায় পুরুষ ছাড়া শুধুমাত্র মহিলাদের সাক্ষীতে বিবাহ সহিহ হয় না।
সুতরাং প্রশ্নোক্ত রাশেদের বিবাহ সহিহ হয়নি।
সূত্র: সূরাতুল বাকারা (আয়াত নং ২৮২), মোখতার লিল ফাতাওয়া (পৃ: ৩৩৪ দারুস সিরাজ), হিন্দিয়া (১/৩৩২ দারুল ফিকির)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল