মুহতারাম! সবুর সাহেবের স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে। ডিভোর্স দেওয়ার পর অনুতপ্ত হয়ে আবার সবুর সাহেবের কাছে আসতে চায়। তাই কোন হুজুর বলেছেন; হিলা করা ব্যতীত পুনরায় ঘর সংসার করা সহিহ হবে না। তাই হিলা করার ১০দিন পর সবুর সাহেব আবার বিবাহ করে নেয়। এখন জানার বিষয় হল; ডিভোর্সের দুই মাসের মধ্যে হিলা সহ পুনরায় বিবাহ করায় এই বিবাহ কি সহিহ হয়েছে? দলিলসহ জানাবেন।
নিবেদক: আব্দুল্লাহ আল মামুন মাগুরা
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে ইদ্দতের মধ্যে বিবাহ সহিহ হয় না।
সুতরাং সবুর সাহেবের স্ত্রী স্বামী কর্তৃক অর্পিত তালাকের ক্ষমতা বলে প্রচলিত ডিভোর্সের মাধ্যমে নিজের উপর যদি তিন তালাক প্রদান করে থাকেন, তাহলে পুনরায় প্রথম স্বামীর কাছে যেতে হলে ইদ্দত শেষ হওয়ার পর ভিন্ন স্বামী গ্রহণ করত স্বামী স্ত্রী সুলভ আচরণের পর উক্ত স্বামী কর্তৃক তালাক কিংবা তার মৃত্যুর পর ইদ্দত শেষ করত প্রথম স্বামী তথা সবুর মিয়ার সাথে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। অন্যথায় নয়। বিধায় পরবর্তী ইদ্দত পূর্ণ না করে সবুর মিয়ার সাথে পুনরায় বিবাহ বন্ধনটি সহিহ হয়নি।
সূত্র: খিযানাতুল ফিকহ (পৃ:১২৪ গাফুরিয়া), আল ফিকহুল হানাফী (২/৭২ দারুল কলম), হিন্দিয়া (১/৩৪৬, জাকারিয়া)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল