জনাবরাকিব সাহেব তার চাচাতো বোনকে বিবাহ করেছে। বিবাহের ২০ তম বছর এসে এক মহিলা বলছে, রাকিব তার চাচীর দুধ পান করেছে। তাই তাদের বিবাহ সহীহ হয়নি। আর তার চাচীও মারা গিয়েছেন। এখন জনার বিষয় হল; তাদের করণীয় কি? ইল্লতসহ জানাবেন।
নিবেদক: মামুন মাগুরা
الجواب بملهم الصدق والصواب
হানাফি মাযহার মতে رضاعت তথা দুধ সম্পর্ক প্রমাণিত হওয়ার জন্য শরয়ী সাক্ষী তথা অন্তত দুজন পুরুষ কিংবা একজন পুরুষ দুজন মহিলার সাক্ষ প্রদান আবশক। অন্যথায় দুধ সম্পর্ক প্রমাণিত হয় না।
অতএব, প্রশ্নোক্ত সুরতে কেবল একজন মহিলা দুধ পানের ব্যাপারে সাক্ষ্য প্রদানের দ্বারা তাদের মাঝে দুধ ভাই বোনের সম্পর্ক সাব্যস্ত হবে না।বিধায় শরয়ী আইনে তাদের বিবাহ পূর্বের ন্যায় বহাল থাকবে। অবশ্য এ ক্ষেত্রে তাদের আলাদা হয়ে যাওয়াটাই সতর্কতার দাবি।
সূত্র: মাজমাউল বাহরাইন, পৃঃ৫৪৯, দারুল কুতুব, কুদুরী, ৪৯৫, বুশরা, কাযী খান, ১/৩৬৫, কদীমী কতুবখানা,
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল