মুহতারাম! জনাবা সালমা বেগমের পক্ষ থেকে জনাব আসলাম সাহেবকে বিবাহের উকিল নির্ধারণ করা হল। উনি বিবাহ অনুষ্ঠানে সালমা নামের পরিবর্তে সালমার ছোট বোন তাহেরার নাম বলেন এবং এভাবে বিবাহ অনুষ্ঠান শেষ হয়। জানার বিষয় হল; এমতাবস্থায় এখানে কার বিয়ে হবে, সালমার নাকি তাহেরার? বিস্তারিত জানাবেন।

 

নিবেদক: আব্দুল্লাহ আশরাফ

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিকোনে বিবাহের ইজাবের সময় সাক্ষীর উপস্থিতিতে যার নাম উল্লেখ করা হয় তার সাথেই বিবাহ সংঘঠিত হয়।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে আসলাম সাহেব তাহেরার নামে ইজাব করত আকদ সম্পন্ন করায় তাহেরার সাথেই উক্ত বিয়ে সংঘঠিত হয়েছে। অবশ্য এ ক্ষেত্রে তাহেরা থেকে পূর্বে অনুমতি না নেয়ায় সে প্রাপ্ত বয়স্কা হওয়ার শর্তে উক্ত বিয়ে তার অনুমতি নির্ভর থাকবে। সে অনুমতি না দিলে তা কার্যকর হবে না।

সূত্র: মূলতাকাল আবহুর, কাযী খান, ১/১৯৮, যাকারিয়া, ফাতহুল কাদির, ৩/১৮৩, যাকারিয়া

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল