মুহতারাম! আমাদের গ্রামের এক ছেলে ও এক মেয়ের মধ্যে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক ছিলো, গত তিন মাস আগে দুই পক্ষের মুরব্বিরা বসে উভয়কে বিবাহ পড়িয়ে দেয়। বিবাহের তিনমাস পরেই উক্ত মেয়ে একটি ছেলে সন্তান প্রসব করে, এ নিয়ে গ্রামে উত্তেজনা বিরাজ করছে। জানার বিষয় হলো; উক্ত সন্তানের নসব কি ঐ ছেলের দিকে সাব্যস্ত হবে: আর গর্ভবতী অবস্থায় সংঘটিত উক্ত বিবাহ সহীহ হয়েছে কি?
নিবেদক: আশরাফ জিয়া
الجواب بملهم الصدق والصواب
যে পুরুষের ব্যভিচারের মাধ্যমে কোন মহিলা গর্ভধারণ করে, তাদের পরষ্পর উক্ত গর্ভাবস্থায় বিয়ে করা শরীয়ি মতে বৈধ। তবে ব্যভিচারের মাধ্যমে জন্মগ্রহণ করা বাচ্চার নসব সাব্যস্ত হয় না।
অতএব, প্রশ্নোক্ত সুরতে উক্ত ছেলের জন্য গর্ভাবস্থায় মেয়েটিকে বিবাহ জায়েয হয়েছে এবং স্বাভাবিকভাবে উক্ত স্বামী থেকে এ বাচ্চার নসব সাব্যস্ত হবে না। অবশ্য ছেলেটি যদি ব্যাভিচারকে উদ্ধৃত না করে সরাসরি তার সঙ্গে বাচ্চার নসবের দাবি করে, তবে তার দাবি অনুযায়ী তার থেকেই বাচ্চার নসব সাব্যস্ত হবে।
সূত্র: বাহারুল রায়েক, ৩/১৮৭, যাকারিয়া, মুখতার, ৩/১০১, কদীমী কতুবখানা, হিন্দিয়া, ১/৫৯১, দারুল ফিকর,
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল