জনাব! হযাইফা ও লাবীবার বিবাহ মোবাইল ফোনের মাধ্যমে সংগঠিত হয়, কিন্তু পাঁচ বছর পর নির্ভরযোগ্য একটি ফিকহী বোর্ডের মাধ্যমে তারা জানতে পারে যে, তাদের কৃতবিবাহ শুদ্ধ হয়নি। কিন্তু বর্তমানে তারা এক সন্তানের জনক ও জননী, এখন তাদের জন্য করণীয় কি? তাদের সন্তানও পাঁচ বছরের সন্তানের প্রতি লক্ষ রেখে মাকাসিদে শরীয়ার আলোকে জবাব দেয়ার অনুরোধ করছি। জাযাকাল্লাহ

 

নিবেদক: আবুল কাসিম

 

الجواب بملهم الصدق والصواب

 

ফুকাহায়ে কেরামের মতে বিবাহ সহীহ হওয়ার জন্য উভয়পক্ষের আকদ সম্পনকারী ও সাক্ষীরা একই মজলিসে উপস্থিত থেকে ইজাব-কবুল সম্পাদন করা শর্ত। অন্যথায় বিবাহ শুদ্ধ হয় না।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে উল্লিখিত মূলনীতির আলোকে হুযায়ফা ও লাবিবার বিবাহ মোবাইল ফোনে সম্পাদন করায় সেই বিয়ে শুদ্ধ হয়নি। এক্ষেত্রে করনীয় হলো, নতুন করে মোহর নির্ধারণ করতঃ বিবাহ দোহরিয়ে নেয়া এবং এ দীর্ঘ যাবত সংসার করার জন্য তাওবা করবে। অবশ্য এর মাঝে তাদের যে সন্তান জন্ম হয়েছে তার বংশ পরিচয় হুযায়ফার থেকেই সাব্যস্ত হবে।

সূত্র: মুখতার, ৩৩৪ দারুস সিরাজ, মুলতাকাল আব্বুর, ১/৪৭১, মানার, হিন্দিয়া, ১/৫৮৮, যাকারিয়া,

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল