জনাব! দিনাজপুরের ঘটনা। ছেলে-মেয়ে বিয়ে করার দীঘ ৮ বছর পরতাদের তিন সন্তান হওরার পর প্রমাণিত হলো যে, তারা পরস্পরে দুধ বোন ছিলো। কিন্তু তারা বিষয়টি আগে জানতো না। জানার বিষয় হলো; দীঘ ৮ বছর তাদের যে সংসার হলো এটার হুকুম কি হবে? এবং তাদের সন্তানদের কি হুকুম হবে? এবং এই মূহুর্তে তাদের করনীয় কি? জানিয়ে বাধিত করবেন।
নিবেদন: মাকসুদ হাসান
الجواب بملهم الصدق والصواب
ইসলামী শরীয়তে দুধ ভাই-বোনের পরস্পর বিবাহ জায়েয নেই। এতদসত্তেও অজ্ঞতাবশত এমন ঘটনা ঘটে গেলে, শরয়ীভাবে প্রমানিত হওয়ার সাথে সাথে তাদের পরস্পর আলাদা হয়ে যাওয়া আবশ্যক। ইতিমধ্যে বাচ্চা জন্মগ্রহণ করলে উক্ত পুরুষের সাথেই নসব সাব্যস্ত হবে।
অতএব, শরয়ী পক্রিয়ায় বর্ণনার সত্যতা প্রমানিত হলে উক্ত ছেলে-মেয়ে সাথে সাথে পরস্পর পৃথক হয়ে যাবে। অবশ্য তাদের যে তিন সন্তানাদি হয়েছে তাদের বংশ উক্ত পুরুষ থেকেই সাব্যস্ত হবে। আর অজ্ঞতাবশত এ যাবত সংসার করার ফলে কোনো গুনাহ হবে না।
সূত্র: কুদুরী, ৪৭০, বুশরা, তাতারখানিয়া, ৪/৭৮, যাকারিয়া, ফিকহুল হানাফী, ২/৮৯, দারুল কলম,
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল