মুহতারাম আমরা তাবলীগে যাই। ১৮ বছরের একটা ছেলে ও আমাদের সাথে ছিল। সে কার সাথে যেন ফোনে কথা বলতো। পরে জানতে পারি সে বিবাহ করেছে এবং তার একটা মেয়েও আছে। ঘটনা হলো সে কক্সবাজার এক মেয়েকে নিয়ে ঘুরতে যায়। পরবর্তীতে ওই মেয়ের গর্ভে সন্তান আসে। মেয়ে পক্ষের চাপে পড়ে কোর্ট ম্যারেজ করে। সেখানে মুখে কোন ইজাব কবুল করে নাই বরং উকিলের মাধ্যমে দুজন কাগজে স্বাক্ষর করে বিবাহ হয়। জানার বিষয় হল; এভাবে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিবাহ-শুদ্ধ আছে কি?
নিবেদক: জুবায়ের সাঈদ
الجواب بملهم الصدق والصواب
শরয়ি দৃষ্টিতে বাকশক্তি সম্পন্ন ব্যক্তির বিবাহ সহিহ হওয়ার জন্য সাক্ষীদের সামনে মৌখিক হিসাব কবুল করা শর্ত। ফলে শুধুমাত্র কাগজে দুজন স্বাক্ষর করার দ্বারা বিবাহ সংঘটিত হয় না।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে তারা মুখে হিজাব কবুল না বলে শুধু কাগজে স্বাক্ষর করে এভাবে কোর্ট ম্যারেজ করে বিবাহ করার দ্বারা উক্ত বিবাহ সহিহ বলে গণ্য হবে না।
সূত্র: হেদায়া ১/১৮৫ বুশরা। আল বাহরুর রায়েক ৩/২০ দারুল কুতুব। মুলতাকাল আবহুর পৃ. ৪৬৭ দারুল কুতুব।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল