মুহতারাম! মামুন সাহেব সাক্ষীদের সামনে হিজাব কবুল ছাড়াই কাবিননামায় সাইন করেছে। জানার বিষয় হল; শুধু কাবিননামায় সাইন করলে কি বিবাহ হয়ে যায়? এবং এর মাধ্যমে স্ত্রী সুলভ আচরণ করতে পারবে? দলিলসহ জানতে চাই।

 

নিবেদক: সাইফুল ইসলাম জিহাদী

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ি দৃষ্টিতে বাকশক্তি সম্পন্ন ব্যক্তির বিবাহ সহিহ হওয়ার জন্য সাক্ষীদের সামনে মৌখিক হিসাব কবুল করা শর্ত। ফলে শুধুমাত্র লিখিতভাবে ইজাব কবুলের দ্বারা বিবাহ সংঘটিত হয় না।

সুতরাং প্রশ্নোক্ত মামুন সাহেবের মুখে ইজাব কবুল না করে শুধু কাবিননামায় সাইন করার দ্বারা উক্ত বিবাহ সহিহ হবে না। তাই এর মাধ্যমে তাদের জন্য পরস্পর স্বামী-স্ত্রীসুলভ আচরণ করা বৈধ হবে না।

সূত্র: মুখতাসারুল কুদুরি ১৪৫পু, দারুল কুতুব। বিনায়া ৫/৬ দারুল কুতুব। রদ্দুল মুহতার ৩/১৩ দারুল ফিকির।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল