মুহতারাম! আব্দুল কাদের নামক এক ভাই পড়াশোনা অবস্থায় এক মেয়েকে পছন্দ করে। ওই মেয়ে ও তাকে খুব পছন্দ করে। তারা উভয়ে পড়াশোনা অবস্থায় ছিল, তাই তারা গোপনে বিবাহ করে ফেলে। তবে নিজ নিজ বাসায় থাকে। তাদের বিবাহের সুরত হলো, অপরিচিত কয়েকজন লোকের সামনে নিজেরা পরস্পর হিজাব কবুল করে নেয়। তারা বলে যে এভাবেও বিবাহ হয়ে যায়। জানার বিষয় হলো; অভিভাবকের অনুমতি ছাড়া অপরিচিতদের সাক্ষী হিসেবে ধরে নিয়ে তাদের সামনে বিয়ে করলে তারা ধর্তব্য হবে কিনা? এবং এই বিবাহ সহি হয়েছে কিনা?
নিবেদক: সালমান আহমদ কুমিল্লা
الجواب بملهم الصدق والصواب
শরয়ি দৃষ্টিতে অভিভাবকের অনুমতি ব্যতীত প্রাপ্ত বয়স্কা মেয়ের হিজাব কবুল দ্বারা বিবাহ সহিহ হওয়ার জন্য ছেলে তার কুফুভুক্ত হওয়া শর্ত। অন্যথায় বিবাহ সহিহ হয় না। আর মজলিসে উপস্থিত বিবাহের সাক্ষীদের জন্য পাত্র-পাত্রী নির্ণয়পূর্বক তাদের বিবাহের ব্যাপারে জ্ঞান থাকা জরুরী। নচেৎ কেবল অপরিচিত কারোর সামনে ইজাব কবুল করার দ্বারা তারা সাক্ষী হিসেবে বিবেচিত হবে না এবং এর দ্বারা বিবাহ সংঘটিত হবে না।
সুতরাং উপরিউক্ত মূলনীতির আলোকে আব্দুল কাদের ও উক্ত মেয়ের মাঝে বিবাহ সম্পাদিত হয়ে থাকে। তাহলে বিবাহ সঠিক গণ্য হবে অন্যথায় সঠিক হবে না।
সূত্র: ফিকহে হানাফি ২/৬৫ দারুল ঈমান। আন নাহরুল ফায়েক ২/২০২ যাকারিয়া। ফতোয়ায়ে তাতারখানিয়া ৪/১০০ যাকারিয়া।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল