মুহতারাম! ফাতেমার এমন এক বিদআতির সাথে বিবাহ হয়; যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বলে বিশ্বাস করে এবং মিলাদ কিয়াম করে। জানার বিষয় হল; এই স্বামীর সাথে ফাতেমার বিবাহের হুকুম কী এবং এক্ষেত্রে করণীয় কী? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: মোহাম্মদ মঈন উদ্দিন তাহের।
الجواب بملهم الصدق والصواب
শরয়ি দৃষ্টিতে মুসলিম নারীর জন্য তাবিলহীন সুস্পষ্ট কুফুর ও শিরকে লিপ্ত পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অবকাশ নেই। অন্যথায় বিবাহের অবকাশ আছে।
সুতরাং প্রশ্নোক্ত ফাতেমার উক্ত বিদআতির সাথে বিবাহ সহিহ বলে গণ্য হবে, যদি হাজির নাজির আল্লাহর মত বিশ্বাস না করে ও তাতে তাবিল থাকে। তবে তার জন্য উত্তম নিজে বিদআত থেকে বিরত থাকা এবং পাশাপাশি স্বামীকে নম্রতার সাথে উক্ত বিদআত থেকে বিরত রাখার চেষ্টা করা একান্ত কাম্য। আর যদি তাবিলহীন সুস্পষ্ট কুফর ও শিরকে লিপ্ত থাকে তাহলে তার সাথে বিবাহ সহিহ হবে না।
সূত্র: কানযুদ দকায়েক ২৫৪পু, বুশরা। মুলতাকাল আবছর ৪৭৩পৃ, দারুল কুতুব। নাহরুল ফায়েক ২/১৯৪ দারুল কুতুব।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল