মুহতারাম! জনৈক বক্তা মাহফিলে বলেছেন যে, নাটক কিংবা মুভিতে অভিনয়ে যে বিবাহ হয়ে থাকে সে বিবাহ নাকি সংঘটিত হয়ে যায়। জানার বিষয় হল; ওই বক্তার কথা কি ঠিক? যদি হয়ে থাকে তাহলে কেন? এবং তাদের করণীয় কি? ইল্লতসহ জানার আশাবাদী মুহতারাম।
নিবেদক: মোহাম্মদ ওসমান গনি।
الجواب بملهم الصدق والصواب
শরীয়তের দৃষ্টিতে বিবাহের মূল কারণ ইজাব-কবুল। ফলে দুই সাক্ষীর উপস্থিতিতে ইজাব কবুল করার দ্বারা বিবাহ সংঘটিত হয়ে যায়। চাই তা হাসিঠাট্টা বা অভিনয়ের প্রেক্ষিতে হোক না কেন।
সুতরাং নাটক সিনেমায় পর্যাপ্ত সাক্ষীর উপস্থিতিতে পরস্পর ইজাব কবুলের নায়ক নায়িকারা বিবাহের যে অভিনয় করে শরয়ী কোন প্রতিবন্ধকতা না থাকার শর্তে এর দ্বারা তাদের মাঝে বিবাহ সংঘটিত হয়ে যায়। এক্ষেত্রে প্রশ্নোক্ত বক্তার বক্তব্য সঠিক বলেই বিবেচিত।
সূত্র: মুখতাসারুল কুদুরী ১৪৫পু, বুশরা। আল মুখতার-ইখতিয়ার ৩/৮২ দারুল কুতুব। বিদায়াতুল মুবতাদি হিদায়া ১/১৮৫ দারুল কুতুব ইলমিয়া।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল