মুহতারাম! আহমাদুল্লাহ সাহেব বিবাহ পূর্বে মেয়েকে একাধিক বার দেখে এবং বারংবার ফোনে আলাপচারিতা হয় এবং ঈদের দিন দেখা করে উপঢৌকনও দেন। আর উল্লেখিত কাজগুলো বিবাহ সম্পাদন হওয়ার পূর্বেই মেয়ে দেখার নামে করেন। জানার বিষয় হলো;শরীয়তে মেয়েকে দেখে ও জেনে বিয়ে করতে হবে? এবং তার কাজ শরীয়ত সম্মত হয়েছে কি না? ফোনে লংটাইম কথা বলা ও রোমান্টিকতা করা।
নিবেদক: মুহা: আবু সালে? বগুড়া-
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিকোণে মৌলিকভাবে কোন গাইরে মাহরাম মহিলাকে দেখা ও তার সাথে বিনা প্রয়োজনে কথা বলা বৈধ নয়। তবে বিয়ে করার উদ্দেশ্যে প্রস্তাবিত মেয়েকে বিয়ের আগে প্রয়োজনে একবার (শুধু তার চেহারা, উভয় হাত কব্জি পর্যন্ত ও উভয় পা) দেখা বৈধ থাকলেও অধিকবার পা দেখা বৈধ নয়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে জনাব আহমাদুল্লাহ সাহেবের বিবাহ পূর্বে মেয়েকে একাধিক বার দেখা ও ফোনে লংটাইম আলাপ করে রোমান্টিকতা চেষ্ট করা সম্পূর্ণ হারাম হয়েছে। এটা কোন মুসলিম পরিবারের সভ্যতা নয়। বিধর্মীদের কালচার, যা সম্পূর্ণ অশ্লীলতার শামিল।
(সূত্র- দুররুল মুখতার ২/৯৫ আযহার, আল কিফায়া ১/৮২ রাশিদিয়া, মাজমাউল আনহুর ১/১১৮ মানার, উমদাতুল কারী ৫/৬০১ যাকারিয়া, বাদায়ে ১/৪৭২ দারুল হাদিস, মুহিতে বুরহানি ২/৯৫ ইদারাতুল কুরআন, মায়ারিফুল কুরআন ৭/১৩৮ মুত্তাহিদাহ, ইমদাদুল ফাতাওয়া ৪/১৯৭ করাচী, কিফায়াতুল মুফতী ফি হামিশিহী ১২/২৬৯ ইদারাতুল ফারুক।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল