ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে পড়তে গেল রাকিব ফ্রান্সে। যারপরনাই অশ্লীলতার সয়লাব। ঈমান হেফাজত দায়। তবে পড়াশোনায় উন্নত। সে সুন্দর একটি সংস্কৃতি সম্পর্কে জানলো, স্বাভাবিক এক ছেলে এক মেয়েকে বিয়ে করবে। মুসলিম পরিবার খুবই স্বল্প শহরে। সংসার চলবে ৪ বছর পড়াশোনা শেষ তালাক-ডিভোর্স নিয়ে যে যার দেশে চলে যাবে। জানার বিষয় হলো: রাকিবের সন্দেহ এটা কী মুতআ কিনা? তা গ্রহণ করা যাবে? দলিলসহ বিস্তারিত জানাবেন।
নিবেদক: মাহদী হাসান ইফতা ২য় বর্ষ
الجواب بملهم الصدق والصواب
শরীয়তে মুতআহ্ বিবাহ সম্পূর্ণ হারাম, এ কারণে তা বিবাহ বলে গণ্য হয় না, তবে নির্দিষ্ট মেয়াদ কালের জন্য বিবাহ করা মুতাহ্ বিবাহ নয়, বরং তা বিবাহে মুয়াক্কাত (মেয়াদী বিবাহ)। এই বিবাহ শরয়ী বিধান হলো; বিবাহটি স্থায়ী ভাবে সম্পন্ন হয়ে মেয়াদ কালের শর্তটি বাতিল হয়ে যাবে।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে রাকিবের সন্দেহنكاح متعة হওয়ার ব্যপারে সঠিক নয়। বরং তা نكاح موقة তথা মেয়দী বিবাহ। তাই রাকিব ও অন্যদেশের মুসলিম মেয়ে ঈমান হেফাজত এর লক্ষে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে এইভাবে ৪ বছর মেয়াদী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় তাদের বিবাহ সহীহ হয়ে গেছে, এবং চার বছরের শর্ত বাতিল হয়ে বিবাহ সহীহ ভাবে হয়ে গেছে। চার বছর পর তারা পৃথক হতে চাইলে রাকিবের তালাক দিতে হবে। অন্যথায় বিবাহ বিচ্ছিন্ন হবে না। তবে অকারণে তালাক দেওয়াও হারাম কাজ। তাই যুক্তিযুক্ত কারণ ছাড়া তালাক দিলে তা গুনাহে কারীরা ও শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে।
সূত্রঃ---ফাতাওয়ায়ে কাযিখান ১/১৯৯ যাকারিয়া, রদ্দুল মুহতার ৪/১৪৩ আযহার, কিতাবুল ইখতিয়ার ২/১১১ কাদীমি।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল