একটি মাদ্রাসার জন্য কয়েক লক্ষ টাকা ওয়াকফ করা হয়। কিন্তু প্রয়োজনের কারণে পাশের আরেকটি মাদ্রাসায় ওই টাকাগুলো দিয়ে লিল্লাহ ফান্ড খোলা হয়। জানার বিষয় হলো, এ কাজটি সঠিক হয়েছে কি না?
নিবেদন: মুহাঃ নাজমুল হাসান (যশোর)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরিয়তের বিধান হলো, যে খাতের জন্য সম্পদ ওয়াকফ করা হয়, সে খাতেই তা ব্যবহার করা আবশ্যক। অন্যত্র স্থানান্তর বা ব্যবহার করা বৈধ নয়।
সুতরাং স্বাভাবিক অবস্থায় একটি মাদ্রাসার জন্য ওয়াকফকৃত অর্থ অন্য মাদ্রাসার লিল্লাহ ফান্ডে দেওয়া বৈধ হয়নি। তবে বিশেষ প্রয়োজনে পরবর্তীতে পরিশোধ করার শর্তে ওই অর্থ করজ হিসেবে নেওয়া যেতে পারে। অথবা ওয়াকফের সময় যদি এ শর্ত করা হয় যে, সংশ্লিষ্ট মাদ্রাসা অমুখাপেক্ষী হয়ে গেলে অন্য মাদ্রাসায় তা ব্যয় করা যাবে, তাহলে অন্য মাদ্রাসায় ব্যয় করতে কোনো সমস্যা নেই।
তথ্যসূত্র: ফাতাওয়ায়ে হিন্দিয়া, ২/২৮৪, যাকারিয়া শামী, ৬/৫৬০, আযহার কিতাবুল ফাতাওয়া, ৬/২৮০
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল