জনৈক ইমাম সাহেব মসজিদের জায়গায় তাঁর পূর্ববর্তী ইমামের হাতে লাগানো গাছ থেকে ফলমূল ইত্যাদি ভোগ করে থাকেন। জানার বিষয় হলো, তাঁর জন্য এ ফল ভোগ করা বৈধ কি না?
নিবেদন: মুহাঃ আবু তাহের (ময়মনসিংহ)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরিয়তের দৃষ্টিকোণ থেকে সাধারণত মসজিদের ওয়াকফকৃত জায়গায় লাগানো গাছও মসজিদের জন্য ওয়াকফের অন্তর্ভুক্ত। সুতরাং গাছের ফলমূল মসজিদের কল্যাণমূলক কাজে ব্যয় করতে হবে। গাছ যে-ই রোপণ করুক না কেন, পরবর্তীতে তার ব্যক্তিগত মালিকানা থাকে না।
অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে বর্তমান ইমাম সাহেব যদি মসজিদের জায়গায় চাষাবাদ ও গাছের ফলমূল গ্রহণের চুক্তিতে ইমামতি গ্রহণ করে থাকেন, তাহলে তা তাঁর জন্য বৈধ হবে, যদিও চুক্তিটি ফাসেদ হয়ে থাকে। আর যদি নির্ধারিত বেতনের চুক্তিতে ইমামতি গ্রহণ করে থাকেন, তাহলে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিনিময়হীনভাবে উক্ত গাছের ফলমূল ভোগ করার অনুমতি নেই।
তথ্যসূত্র: ফাতাওয়ায়ে কাজীখান, ৩/১৮৮, কাদিমি খুলাসাতুল ফাতাওয়া, ২/৪২৬ ফাতাওয়ায়ে মাহমুদিয়া, ১৪/৪৬৮
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল