জনাব নূর আহমদ একটি কোম্পানিতে তাঁর ব্যবসায়িক শেয়ারের কিছু অংশ মসজিদের জন্য ওয়াকফ করে দিয়েছেন। মুতাওয়াল্লি ওই শেয়ার ব্যবহার করে মসজিদের জন্য ব্যবসা পরিচালনা করেন। জানার বিষয় হলো, এভাবে ওয়াকফ করা সহিহ হবে কি না এবং এর মাধ্যমে ব্যবসা করা বৈধ কি না? পরবর্তী সময়ে কোম্পানিটি যদি অবৈধ ব্যবসা শুরু করে, তাহলে করণীয় কী?

নিবেদন: মুহাঃ আবদুর রহমান (সিলেট)


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


ইসলামী শরিয়ত অনুযায়ী বৈধ ও পূর্ণ মালিকানাধীন শেয়ার মসজিদের জন্য ওয়াকফ করলে ওয়াকফ সহিহ হবে। এ শেয়ার দিয়ে ব্যবসা করাও বৈধ হবে। ব্যবসা থেকে অর্জিত মুনাফা ওয়াকিফের নির্ধারিত খাতে ব্যয় করতে হবে।

তবে পরবর্তী সময়ে কোম্পানিটি অবৈধ ব্যবসা শুরু করলে মুতাওয়াল্লির উচিত হবে, উক্ত শেয়ার বিক্রি করে অন্য কোনো বৈধ কোম্পানির শেয়ার ক্রয় করা।

তথ্যসূত্র: মুসনাদে আহমদ, ১/৩৭৯ দুররে মুখতার, ৬/৫৫৫, আযহার ফাতাওয়ায়ে মাহমুদিয়া, ১৬/১৯০, ফারুকিয়া ইমদাদুল আহকাম, ৩/১০৭, করাচি


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল