প্রশ্ন: মুহতারাম! কোনো স্বামী তন্দ্রাচ্ছন্ন বা অর্ধঘুমের অবস্থায় রয়েছে। এ সময় সে বেখেয়ালে তালাকের শব্দ উচ্চারণ করল; অথচ সে তালাকের অর্থ ও নিজের উচ্চারিত কথার ব্যাপারে সচেতন ছিল না। জানতে চাই, এ অবস্থায় স্ত্রীর ওপর তালাক পতিত হবে কি?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, কোনো ব্যক্তি যদি এমন তন্দ্রাচ্ছন্ন বা অর্ধঘুমের অবস্থায় থাকে, যাতে সে নিজের কথা ও কাজ সম্পর্কে সচেতন থাকে না এবং তালাকের অর্থও বুঝতে পারে না, তাহলে তার মুখ থেকে উচ্চারিত তালাক কার্যকর হবে না। কেননা তালাক কার্যকর হওয়ার জন্য ব্যক্তির সচেতনতা ও উপলব্ধি থাকা জরুরি।

সুতরাং: প্রশ্নোক্ত ক্ষেত্রে স্বামী যদি অর্ধঘুমের ঘোরে তালাকের অর্থ না বুঝে অসচেতন অবস্থায় তালাকের শব্দ উচ্চারণ করে, তাহলে স্ত্রীর ওপর তালাক পতিত হবে না।

 

সূত্র: ফাতাওয়া মাহমুদিয়া, ১২/২৯২, ডাহিয়েল।


وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা