প্রশ্ন: মুহতারাম! কোনো স্বামী ঘুমন্ত অবস্থায় অসচেতনভাবে তালাকের শব্দ উচ্চারণ করল। অতঃপর ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তাকে জানানো হলো যে, সে ঘুমের মধ্যে স্ত্রীকে তালাক দিয়েছে। সে তখন বলল, আমি ওই তালাক মেনে নিলাম। জানতে চাই, এ অবস্থায় স্ত্রীর ওপর তালাক পতিত হবে কি?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, ঘুমন্ত অবস্থায় ব্যক্তির মুখ থেকে তালাকের শব্দ বের হলে তা কার্যকর হয় না। কেননা ঘুমন্ত ব্যক্তি নিজের কথা ও কাজ সম্পর্কে সচেতন থাকে না। এমনকি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর পূর্বে ঘুমন্ত অবস্থায় উচ্চারিত তালাককে অনুমোদন করলেও তা কার্যকর হয় না।

সুতরাং: প্রশ্নোক্ত ক্ষেত্রে স্বামী ঘুমন্ত অবস্থায় তালাকের শব্দ উচ্চারণ করলে এবং জাগ্রত হওয়ার পর তা মেনে নিলেও স্ত্রীর ওপর তালাক পতিত হবে না।

 

সূত্র: ১. ফাতাওয়া আলমগিরি, ১/৩৫৩, জাকারিয়া। ২. রদ্দুল মুহতার, ৪/৪৫৩, জাকারিয়া। ৩. ফাতাওয়া বাযযাযিয়া, ৪/১৭০, জাকারিয়া। ৪. আল-বাহরুর রায়েক, ৩/৪৩৫, জাকারিয়া। ৫. ফাতহুল কাদির, ৩/৪৬৮। ৬. ফাতাওয়া খানিয়া, ১/৪৫৮। ৭. আল-হিদায়া, ২/৩৫৮।


وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা