প্রশ্ন: মুহতারাম! কোনো ব্যক্তি যদি সম্পূর্ণ মানসিক ভারসাম্যহীন ও পাগল হয় এবং এ অবস্থায় নিজের স্ত্রীকে তালাক প্রদান করে, তাহলে শরিয়তের দৃষ্টিতে তার তালাক কার্যকর হবে কি?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, সম্পূর্ণ পাগল ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তালাক কার্যকর হয় না। কেননা তালাক কার্যকর হওয়ার জন্য ব্যক্তির সুস্থ বিবেক ও বুদ্ধি থাকা জরুরি। পাগলামির কারণে যে ব্যক্তি নিজের কথা ও কাজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, তার তালাক শরিয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। সুতরাং: প্রশ্নোক্ত ক্ষেত্রে সম্পূর্ণ পাগল ও দিওয়ানা ব্যক্তির তালাক পতিত হবে না।

 

সূত্র: ১. আল-জাওহারাতুন নাইয়িরাহ, ২/১০২, মুলতান। ২. ফাতাওয়া আলমগিরি, ১/৩৫৩, জাকারিয়া। ৩. রদ্দুল মুহতার, ৪/৪৫০, জাকারিয়া। ৪. ফাতহুল কাদির, ৩/৪৬৮। ৫. আল-বাহরুর রায়েক, ৩/৪৩৪, জাকারিয়া। ৬. ফাতাওয়া বাযযাযিয়া, ৪/১৭০, জাকারিয়া।

وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা