প্রশ্ন: মুহতারাম! কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য একজন বুদ্ধিমান ও ভালো-মন্দ বোঝার ক্ষমতাসম্পন্ন নাবালক বাচ্চাকে উকিল নিযুক্ত করে, অতঃপর সেই বাচ্চা উকিল হিসেবে স্ত্রীকে তালাক প্রদান করে, তাহলে এ তালাক কার্যকর হবে কি?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, তালাক প্রদানকারী স্বামীকে বালেগ হওয়া জরুরি হলেও তালাকের উকিল হওয়ার ক্ষেত্রে বালেগ হওয়া শর্ত নয়। তাই কোনো বুদ্ধিমান নাবালক বাচ্চাকে তালাকের উকিল নিযুক্ত করা হলে এবং সে উকিল হিসেবে তালাক প্রদান করলে তা কার্যকর হয়ে যায়। কেননা এ ক্ষেত্রে সে নিজস্ব অধিকার প্রয়োগ করছে না; বরং অন্যের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছে। সুতরাং: প্রশ্নোক্ত ক্ষেত্রে বুদ্ধিমান নাবালক বাচ্চাকে তালাকের উকিল বানানোর পর সে তালাক প্রদান করলে তা কার্যকর হয়ে যাবে।
সূত্র: ১. ফাতাওয়া আলমগিরি, কিতাবুত তালাক, ১/৩৫৩, জাকারিয়া। ২. ফাতাওয়া তাতারখানিয়া, ৪/৪৯৪, জাকারিয়া।
وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা