প্রশ্ন: মুহতারাম! কোনো ছেলে বালেগ হওয়ার কাছাকাছি পৌঁছে গেছে এবং তার মধ্যে যথেষ্ট বুদ্ধিমত্তাও রয়েছে। এ অবস্থায় সে যদি তার স্ত্রীকে তালাক প্রদান করে, তাহলে শরিয়তের দৃষ্টিতে তার তালাক কার্যকর হবে কি?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

       ইসলামিক শরিয়াহ মোতাবেক, কোনো ছেলে বালেগ হওয়ার কাছাকাছি পৌঁছালেও যতক্ষণ পর্যন্ত সে প্রকৃতপক্ষে বালেগ না হবে, ততক্ষণ তার তালাক কার্যকর হবে না। এমনকি সে অত্যন্ত বুদ্ধিমান ও ভালো-মন্দ বোঝার ক্ষমতাসম্পন্ন হলেও এ বিধানের কোনো পরিবর্তন হবে না। কেননা তালাক কার্যকর হওয়ার ক্ষেত্রে বালেগ হওয়াই মূল বিবেচ্য।সুতরাং: প্রশ্নোক্ত ক্ষেত্রে মুরাহিক তথা বালেগ হওয়ার কাছাকাছি ছেলের তালাকও কার্যকর হবে না।

সূত্র: ১. রদ্দুল মুহতার, ৪/৪৫১, জাকারিয়া। ২. ফাতহুল কাদির, ৩/৪৬৯। ৩. আল-বাহরুর রায়েক, ৩/৪৩৪। ৪. মাজমাউল আনহুর, ৩/১০১৩।

وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা