প্রশ্ন: মুহতারাম! কোনো নাবালক ছেলে যদি তার স্ত্রীকে তালাক প্রদান করে, অথচ সে বুদ্ধিমান ও ভালো-মন্দ বোঝার ক্ষমতা রাখে, তাহলে তার তালাক কার্যকর হবে কি?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, তালাক কার্যকর হওয়ার জন্য স্বামীর বালেগ হওয়া শর্ত। তাই কোনো নাবালক ছেলে যতই বুদ্ধিমান হোক এবং ভালো-মন্দ বোঝার ক্ষমতা রাখুক না কেন, বালেগ হওয়ার আগে তার প্রদত্ত তালাক কার্যকর হবে না। কেননা শরিয়তের দৃষ্টিতে তালাক প্রদানের যোগ্যতা অর্জনের জন্য শুধু বুদ্ধিমত্তা যথেষ্ট নয়; বরং বালেগ হওয়াও আবশ্যক। সুতরাং: প্রশ্নোক্ত ক্ষেত্রে নাবালক ছেলে বুদ্ধিমান হলেও তার প্রদত্ত তালাক পতিত হবে না।

 

সূত্র: ১. আল-জাওহারাতুন নাইয়িরাহ, ২/১০২, মুলতান। ২. ফাতাওয়া আলমগিরি, ১/৩৫৩, কাদীম জাকারিয়া। ৩. রদ্দুল মুহতার, ৪/৪৫১, জাকারিয়া। ৪. ফাতহুল কাদির, ৩/৪৬৮। ৫. আল-বাহরুর রায়েক, ৩/৪৩৪, জাকারিয়া। ৬. মাজমাউল আনহুর, ২/৮।


وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা