প্রশ্ন: মুহতারাম! কোনো স্বামী অন্য কোনো কথা বলার ইচ্ছা করেছিল; কিন্তু অসতর্কতাবশত তার জবান পিছলে তালাকের শব্দ মুখ থেকে বের হয়ে গেল। অথচ সে স্ত্রীকে তালাক দেওয়ার কোনো ইচ্ছা করেনি। জানতে চাই, এ অবস্থায় স্ত্রীর ওপর তালাক পতিত হবে কি?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, সুস্পষ্ট তালাকের শব্দ উচ্চারণের ক্ষেত্রে নিয়ত শর্ত নয়। তাই কোনো ব্যক্তি অন্য কথা বলার ইচ্ছা থাকা সত্ত্বেও জবান পিছলে ভুলবশত তালাকের শব্দ উচ্চারণ করলে, তার স্ত্রীর ওপর তালাক পতিত হয়ে যায়। কেননা সুস্পষ্ট তালাকের শব্দের কার্যকারিতা নিয়তের ওপর নির্ভরশীল নয়।সুতরাং: প্রশ্নোক্ত ক্ষেত্রে স্বামীর জবান পিছলে ভুলবশত তালাকের সুস্পষ্ট শব্দ বের হয়ে গেলেও তালাক পতিত হয়ে যাবে।

সূত্র: ১. ফাতাওয়া আলমগিরি, কিতাবুত তালাক, ১/৩৫৩। ২. রদ্দুল মুহতার, ৪/৪৪৮, জাকারিয়া। ৩. আল-বাহরুর রায়েক, ৩/২৪৬ ও ৩/৪২৬। ৪. ফাতাওয়া বাযযাযিয়া, ১/১১১।

وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা