প্রশ্ন: মুহতারাম! কোনো স্বামী যদি স্ত্রীর সঙ্গে মজাক বা রসিকতা করে তালাকের শব্দ উচ্চারণ করে, কিংবা নাটক ও অভিনয়ের মধ্যে কাল্পনিকভাবে কাউকে তালাক দেয়, তাহলে শরিয়তের দৃষ্টিতে তার তালাক কার্যকর হবে কি?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, সুস্পষ্ট তালাকের শব্দ মজাক বা রসিকতাবশত উচ্চারণ করলেও তালাক কার্যকর হয়ে যায়। কেননা শরিয়তে তালাক এমন একটি বিষয়, যার ক্ষেত্রে মজাক ও বাস্তবতার মধ্যে বিধানগত পার্থক্য করা হয় না। হাদিস শরিফে এসেছে, তিনটি বিষয় এমন যে, এগুলো বাস্তবে বললেও কার্যকর হয় এবং মজাক করেও বললেও কার্যকর হয়; সেগুলো হলো বিবাহ, তালাক ও রাজআত। সুতরাং: প্রশ্নোক্ত ক্ষেত্রে স্বামী যদি স্ত্রীকে উদ্দেশ্য করে মজাক বা রসিকতাবশত সুস্পষ্ট তালাক প্রদান করে, তাহলে তালাক পতিত হয়ে যাবে।

 

সূত্র: ১. সুনানে তিরমিজি, কিতাবুত তালাক, হাদিস: মজাক ও বাস্তব তালাকসংক্রান্ত অধ্যায়। ২. ফাতাওয়া আলমগিরি, ১/৩৫৩, জাকারিয়া। ৩. আল-আশবাহ ওয়ান নাযায়ের, পৃষ্ঠা ৪৬। ৪. রদ্দুল মুহতার, ৪/৪৪৩, জাকারিয়া।


وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা