প্রশ্ন: মুহতারাম! কোনো স্বামী বাস্তবে স্ত্রীকে তালাক দেয়নি। কিন্তু কোনো এক সময় বিনা জবরদস্তিতে সে অন্যদের সামনে স্বীকার করল যে, সে তার স্ত্রীকে তালাক দিয়েছে। অথচ তার এ স্বীকারোক্তি সম্পূর্ণ মিথ্যা। জানতে চাই, এ ধরনের স্বীকারোক্তির কারণে বিচারিকভাবে স্ত্রীর ওপর তালাক পতিত হবে কি?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, কোনো ব্যক্তি স্বেচ্ছায় নিজের স্ত্রীকে তালাক দেওয়ার স্বীকারোক্তি করলে বিচারিকভাবে তার স্বীকারোক্তি গ্রহণযোগ্য হবে। এমনকি বাস্তবে তালাক না দিয়েও মিথ্যা স্বীকারোক্তি করলে বিচারিকভাবে তালাক সাব্যস্ত হয়ে যায়। তবে আল্লাহর কাছে প্রকৃত ঘটনা অনুযায়ী তার দায়বদ্ধতা ভিন্ন হবে। অর্থাৎ বাস্তবে তালাক না দিয়ে থাকলে শুধু মিথ্যা স্বীকারোক্তির কারণে আল্লাহর কাছে তালাক সংঘটিত হবে না।
সুতরাং: প্রশ্নোক্ত ক্ষেত্রে স্বামী যদি বিনা জবরদস্তিতে নিজের স্ত্রীকে তালাক দেওয়ার মিথ্যা স্বীকারোক্তি করে, তাহলে বিচারিকভাবে তার স্ত্রীর ওপর তালাক পতিত হবে; তবে বাস্তব ঘটনা অনুযায়ী আল্লাহর কাছে তার বিধান ভিন্ন হবে।
সূত্র: ১. রদ্দুল মুহতার, কিতাবুত তালাক, ৪/৪৪৪, জাকারিয়া। ২. আল-বাহরুর রায়েক, ৩/৪২৮ ও ৩/২৪৬, করাচি। ৩. ফাতাওয়া বাযযাযিয়া, ৪/১৭৮, জাকারিয়া।
وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা