প্রশ্ন: মুহতারাম! কোনো স্বামীকে জোরপূর্বক তালাকের শব্দ উচ্চারণ করতে বাধ্য করা হলো। সে শুধু ‘তালাক’ শব্দ উচ্চারণ করল; কিন্তু নিজের স্ত্রীর নাম উল্লেখ করেনি এবং তালাককে স্ত্রীর প্রতি সম্বন্ধও করেনি। বরং সে বলছে, আমার তালাক দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। জানতে চাই, এ অবস্থায় তালাক পতিত হবে কি?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, তালাক কার্যকর হওয়ার জন্য তালাকের শব্দের সঙ্গে স্ত্রীকে উদ্দেশ্য করা বা তার প্রতি তালাককে সম্বন্ধ করা গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি যদি শুধু ‘তালাক’ শব্দ উচ্চারণ করে, কিন্তু স্ত্রীকে উদ্দেশ্য না করে এবং তার প্রতি তালাককে সম্বন্ধ না করে, তাহলে শুধু এ শব্দ উচ্চারণের কারণে স্ত্রীর ওপর তালাক পতিত হবে না। তবে স্ত্রীর নাম উল্লেখ করে অথবা ‘আমি আমার স্ত্রীকে তালাক দিলাম’ বলে উচ্চারণ করলে তালাক কার্যকর হয়ে যাবে।

        সুতরাং: প্রশ্নোক্ত ক্ষেত্রে স্বামী যদি শুধু ‘তালাক’ শব্দ উচ্চারণ করে এবং স্ত্রীকে উদ্দেশ্য বা তার প্রতি সম্বন্ধ না করে, তাহলে তালাক পতিত হবে না। পক্ষান্তরে স্ত্রীর নাম উল্লেখ করলে কিংবা তার প্রতি তালাককে সম্বন্ধ করলে তালাক পতিত হয়ে যাবে।

সূত্র: ১. ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ, ৯/১৯৯। ২. রদ্দুল মুহতার, কিতাবুত তালাক, বাবুস সারিহ, ৪/৪৫৮, জাকারিয়া।



وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা