প্রশ্ন: মুহতারাম! কোনো স্বামী বাস্তবে স্ত্রীকে তালাক দেয়নি। কিন্তু তাকে জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শন করে স্বীকারোক্তি করানো হলো যে, সে তার স্ত্রীকে তালাক দিয়েছে। জানতে চাই, এ ধরনের জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তির কারণে স্ত্রীর ওপর তালাক পতিত হবে কি?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, কোনো ব্যক্তিকে জোরপূর্বক তালাকের মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হলে তার সেই স্বীকারোক্তি শরিয়তের দৃষ্টিতে কার্যকর হয় না। কেননা জবরদস্তির মাধ্যমে প্রদত্ত স্বীকারোক্তি গ্রহণযোগ্য নয়। এ ক্ষেত্রে প্রকৃতপক্ষে তালাক সংঘটিত না হয়ে থাকলে শুধু জোরপূর্বক স্বীকারোক্তির কারণে তালাক সাব্যস্ত হবে না। সুতরাং: প্রশ্নোক্ত ক্ষেত্রে স্বামী বাস্তবে তালাক না দিয়ে থাকলে এবং তাকে জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি করানো হলে স্ত্রীর ওপর তালাক পতিত হবে না।

সূত্র: ১. ফাতাওয়া আলমগিরি, কিতাবুত তালাক, ১/৩৫৩, কাদীম জাকারিয়া। ২. আল-বাহরুর রায়েক, কিতাবুত তালাক, ৩/৪২৮, জাকারিয়া।

 

وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা