প্রশ্ন: মুহতারাম! কোনো স্বামীকে পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তার স্ত্রীর তালাক দেওয়ার জন্য অন্য কাউকে উকিল বানানো হলো। অতঃপর সেই উকিল স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে তালাক প্রদান করল। জানতে চাই, এ অবস্থায় স্ত্রীর ওপর তালাক পতিত হবে কি?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

       ইসলামিক শরিয়াহ মোতাবেক, কোনো ব্যক্তিকে জোরপূর্বক তালাক দেওয়ার জন্য উকিল নিযুক্ত করানো হলে এবং সেই উকিল তার পক্ষ থেকে স্ত্রীকে তালাক প্রদান করলে তালাক কার্যকর হয়ে যায়। কেননা জবরদস্তির মাধ্যমে তালাকের ওকালত প্রদান করলেও উকিলের মাধ্যমে প্রদত্ত তালাক কার্যকর হওয়ার বিধান রয়েছে। সুতরাং: প্রশ্নোক্ত ক্ষেত্রে পিস্তল দেখিয়ে জোরপূর্বক উকিল বানানোর পর উকিল যদি স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে তালাক দিয়ে থাকে, তাহলে তালাক পতিত হয়ে যাবে।

সূত্র: ১. রদ্দুল মুহতার, কিতাবুত তালাক, ৪/৪৩৮, জাকারিয়া। ২. আল-বাহরুর রায়েক, ৩/৪২৮, জাকারিয়া।


وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা