প্রশ্ন: মুহতারাম! কোনো স্বামীকে যদি ভয়ভীতি প্রদর্শন, মারধর কিংবা প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক তালাকের শব্দ মুখে উচ্চারণ করতে বাধ্য করা হয়, তাহলে তার স্ত্রীর ওপর তালাক পতিত হবে কি?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, হানাফি মাযহাবের গ্রহণযোগ্য মতানুযায়ী, কোনো ব্যক্তিকে জোরপূর্বক তালাকের শব্দ উচ্চারণ করানো হলে তার তালাক কার্যকর হয়ে যায়। কেননা হানাফি মাযহাবে জবরদস্তির কারণে মুখে উচ্চারিত সুস্পষ্ট তালাকের শব্দের কার্যকারিতা রহিত হয় না। যদিও ব্যক্তি তালাকের প্রতি সন্তুষ্ট থাকে না।সুতরাং: প্রশ্নোক্ত ক্ষেত্রে স্বামীকে জোরপূর্বক তালাকের শব্দ উচ্চারণ করানো হলে তার স্ত্রীর ওপর তালাক পতিত হয়ে যাবে।
সূত্র: ১. রদ্দুল মুহতার, ৪/৪৩৮, জাকারিয়া। ২. ফাতাওয়া আলমগিরি, ১/৩৫৩, জাকারিয়া। ৩. ইলাউস সুনান, ১১/১৮৩, করাচি।
وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা