প্রশ্ন: মুহতারাম! জানতে চাই, শরিয়তের দৃষ্টিতে তালাক কার্যকর হওয়ার জন্য তালাক প্রদানকারী স্বামীর মধ্যে কী কী গুণ থাকা জরুরি? নাবালক ও বুদ্ধিহীন ব্যক্তির তালাকের বিধান কী?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, তালাক কার্যকর হওয়ার জন্য তালাক প্রদানকারী স্বামীর বালেগ ও সুস্থ বিবেকসম্পন্ন হওয়া জরুরি। সুতরাং নাবালক ও পাগলের তালাক শরিয়তের দৃষ্টিতে কার্যকর হয় না। কেননা তালাক প্রদানের জন্য ব্যক্তির বয়ঃপ্রাপ্তি ও বুদ্ধিবৃত্তিক যোগ্যতা থাকা আবশ্যক।
সুতরাং: প্রশ্নোক্ত ক্ষেত্রে নাবালক ও পাগল ব্যক্তির তালাক কার্যকর হবে না। পক্ষান্তরে বালেগ ও সুস্থ বিবেকসম্পন্ন ব্যক্তির তালাক শরিয়তের অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে কার্যকর হবে।
সূত্র: ১. রদ্দুল মুহতার, কিতাবুত তালাক, ৪/৪৩৮, জাকারিয়া। ২. ফাতাওয়া আলমগিরি, ১/৩৫৩, জাকারিয়া। ৩. ফাতাওয়া তাতারখানিয়া, ৪/৩৭৭, জাকারিয়া।
وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা