আমি রাগের মাথায় আমার স্ত্রীকে তিন তালাক দিয়ে দিই। পরে আমার এক বন্ধু আমাকে বলে, রাগের মাথায় তালাক দিলে তালাক কার্যকর হয় না। তার ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছিল। সে নাকি একজন আলেমকে বিষয়টি জিজ্ঞাসা করলে ওই আলেম বলেছিলেন, তার তালাক কার্যকর হয়নি। বন্ধুর এ কথা শুনে আমিও বিষয়টি সেভাবেই ধরে নিই। এভাবে প্রায় দুই-তিন বছর অতিবাহিত হয়ে যায়।
একদিন বিষয়টি আমার চাচাতো ভাইয়ের সঙ্গে শেয়ার করি। তিনি একজন আলেম। তখন তিনি আমাকে জানান, আমার স্ত্রীকে দেওয়া তিন তালাক কার্যকর হয়ে গেছে এবং অন্যত্র বৈধ বিয়ে ছাড়া তার সঙ্গে ঘরসংসার করা জায়েজ হবে না। লজ্জার কারণে এর আগে আমি তাকে বিষয়টি জানাইনি।
এখন আমার জানার বিষয় হলো.এ ক্ষেত্রে কোন মতটি সঠিক?,বর্তমানে স্ত্রীর সঙ্গে পুনরায় ঘরসংসার করতে চাইলে শরিয়তসম্মত পদ্ধতি কী? ইদ্দত কখন থেকে পালন করতে হবে—তালাক দেওয়ার সময় থেকে, নাকি এখন আলাদা হওয়ার পর থেকে? বিষয়টি বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, স্বামী যদি স্ত্রীকে সুস্থ বিবেক-বুদ্ধি থাকা অবস্থায় রাগের মাথায় তিন তালাক প্রদান করে, তাহলে তিন তালাকই কার্যকর হয়ে যায়। কেননা, সাধারণ রাগের কারণে তালাক কার্যকর না হওয়ার কোনো অবকাশ নেই।
গ্রহণযোগ্য মতানুযায়ী, প্রশ্নোক্ত ক্ষেত্রে স্ত্রীকে প্রদত্ত তিন তালাক কার্যকর হয়ে গেছে। সুতরাং, উক্ত স্ত্রী স্বামীর জন্য সম্পূর্ণ হারাম হয়ে গেছে। অন্যত্র শরিয়তসম্মত বিয়ে ও দাম্পত্য সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়া ছাড়া প্রথম স্বামীর সঙ্গে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই।তাই আপনাদের উভয়ের জন্য অবিলম্বে স্বামী-স্ত্রীর মতো একসঙ্গে থাকা থেকে বিরত থাকা আবশ্যক। এ অবস্থায় স্বামী-স্ত্রীর মতো মেলামেশা করা নাজায়েজ এবং গুনাহের কাজ।
আর ইদ্দতের বিধান হলো, তালাক কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই ইদ্দত শুরু হয়। কিন্তু প্রশ্নোক্ত ক্ষেত্রে তালাকের পর ইদ্দত চলাকালে আপনারা স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে বসবাস ও সহবাস করেছেন। যদি তা তালাকের পর ভুলবশত বৈধ মনে করে হয়ে থাকে, তাহলে এ ক্ষেত্রে সন্দেহবশত সহবাসের কারণে নতুন করে ইদ্দত ওয়াজিব হবে। সুতরাং, এখন থেকে আলাদা হয়ে স্ত্রীকে নতুন করে ইদ্দত পালন করতে হবে।
অতঃপর উক্ত স্ত্রী যদি অন্যত্র কোনো পুরুষের সঙ্গে শরিয়তসম্মতভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং স্বাভাবিক দাম্পত্য সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার পর দ্বিতীয় স্বামী স্বেচ্ছায় তালাক প্রদান করেন অথবা মৃত্যুবরণ করেন, তাহলে দ্বিতীয় স্বামীর ইদ্দত শেষ হওয়ার পর প্রথম স্বামীর সঙ্গে নতুন মোহর নির্ধারণ করে এবং সাক্ষীদের উপস্থিতিতে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবেন।
অতএব:প্রশ্নোক্ত ক্ষেত্রে তিন তালাক কার্যকর হয়েছে। তাই অবিলম্বে স্বামী-স্ত্রীর মতো একসঙ্গে থাকা বন্ধ করতে হবে এবং স্ত্রীকে নতুন করে ইদ্দত পালন করতে হবে। ইদ্দত শেষে অন্যত্র শরিয়তসম্মত বিয়ে ও দাম্পত্য সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার পর দ্বিতীয় স্বামী তালাক দিলে বা মৃত্যুবরণ করলে এবং তার ইদ্দত শেষ হলে প্রথম স্বামীর সঙ্গে নতুন করে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ সৃষ্টি হবে।
الأدلة الشرعية
سورة البقرة: ٢
قال الله تعالى:فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُ ۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَن يَتَرَاجَعَا إِن ظَنَّا أَن يُقِيمَا حُدُودَ اللَّهِ ۗ وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ
صحيح البخارى-2/792، 2/803
.وقال الليث عن نافع كان ابن عمر إذا سئل عمن طلق ثلاثا قال لو طلقت مرة أو مرتين فأن النبي صلى الله عليه و سلم أمرني بهذا فإن طلقتها ثلاثا حرمت حتى تنكح زوجا غيرك
سنن الدار قطنى، كتاب الطلاق، دار الكتب العلمية-4/21، رقم-3932
عن عائشة رضى الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: اذا طلق الرجل امرأته ثلاثا لم تحل له حتى تنكح زوجا غيره، ويذوق كل واحد منهما عسليلة صاحبه
كتاب الفقه على المذاهب الأربعة-4/294
.الثالث: أن يكون الغضب وسطا بين الحالتين بأن يشتد ويخرج عن عادته، ولكنه لا يكون كالمجنون الذى لا يقصد ما يقول ولا يعلمه، والجمهور على أن القسم الثالث يقع به الطلاق
الفتاوى الهندية-1/478، جديد-1/535، مجمع الأنهر، دار الكتب العلمية بيروت-2/88، الفتاوى التاتارخانية-5/147، رقم-7503، البحر الرائق، زكريا-4/94، كويته-4/56
وإن كان الطلاق ثلاثا فى الحرة، وثنتين فى الأمة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا ويدخل بها، ثم يطلقها، أو يموت عنها
بدائع الصنائع، زكريا-3/295
.أما المطلقات الثلاث فحكمها الأصلى هو زوال الملك وزوال حل المحلية أيضا حتى لا يجوز له نكاحها قبل التزوج بزوج آخر، لقوله تعالى: فإن طلقها فلا تحل له حتى تنكح زوجا غيره
الدر المختار مع رد المحتار، زكريا-5/202، كرتاشى-3/520
ومبدء العدة بعد الطلاق وبعد الموت على الفور، تنقضى العدة وإن جهلت المرأة بهما أى بالطلاق والموت
الفتاوى الهندية-1/531-532، جديد-1/584
ابتداء العدة فى الطلاق عقيب الطلاق، وفى الوفاة عقيب الوفاة، فإن لم تعلم بالطلاق أو الوفاة حتى مضت مدة العدة فقد انقضت عدتها
هداية-2/425
.وابتداء العدة فى الطلاق عقيب الطلاق وفى الوفاة عقيب الوفاة فإن لم تعلم بالطلاق أو الوفاة حتى مضت مدة العدة فقد انقضت عدتها لأن سبب وجوب العدة الطلاق أو الوفاة فيعتبر ابتدائها من وقت وجود السبب
الفتاوى التاتارخانية-5/239، رقم-7752
وإذا دخل بها فى العدة وقد طلقها ثلاثا وقال ظننت أنها تحل لى فعليها عدة أخرى
رد المحتار، زكريا-5/200
.وإذا وطئت المعتدة بشبهة ولو من المطلق وجبت عدة أخرى لتجدد السبب
وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ উত্তর প্রদানে মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা