রহমত সাহেব একটি ভবন নির্মাণ করে এ শর্তে ওয়াকফ করলেন যে, ভবনের তৃতীয় তলায় গরিব-মিসকিনরা থাকবেন এবং বাকি দুই তলা তিনি ভাড়া দেবেন। জানার বিষয় হলো, জমি ছাড়া শুধু ফ্ল্যাট ওয়াকফ করা বৈধ কি? আর ফ্ল্যাট ওয়াকফ করার শরয়ি পদ্ধতি কী?
নিবেদন: মুহাঃ সাইফুল ইসলাম (নরসিংদী)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
ইসলামি শরিয়ত অনুযায়ী, ফ্ল্যাট ওয়াকফ সহিহ হওয়ার শর্ত হলো, ফ্ল্যাটের অনুপাতে সংশ্লিষ্ট জমির অংশও ওয়াকফ করা।
সুতরাং প্রশ্নে বর্ণিত ক্ষেত্রে রহমত সাহেব যদি তৃতীয় তলার ফ্ল্যাটের অনুপাতে জমির অংশও ওয়াকফ করে থাকেন, তাহলে তাঁর ওয়াকফ সহিহ হবে। অন্যথায় সহিহ হবে না।
তথ্যসূত্র: মুহিত বুরহানি, ৮/৫০৩, মাজালিসে ইলমি রদ্দুল মুহতার (শামী), ৬/৫৯৭, আযহার ইসলাম কা নেযামে আওকাফ, ২৪৪, ইদারাতুল ইসলামিয়্যাত
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল