মসজিদের জন্য ওয়াকফকৃত মাইকের মাধ্যমে হামদ, নাত, ইসলামী গজল কিংবা হারানো জিনিসের ঘোষণা ও মৃত ব্যক্তির মৃত্যুসংবাদ প্রচার করা শরিয়তসম্মত কি?
নিবেদন: মুহাঃ আবদুল কাদের (বরিশাল)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিকোণ থেকে মসজিদের জন্য ওয়াকফকৃত মাইক মসজিদ-সংশ্লিষ্ট কাজ ছাড়া অন্য কোনো ধর্মীয় কিংবা সামাজিক কল্যাণমূলক কাজে ব্যবহার করার অনুমতি নেই।
সুতরাং একমাত্র মসজিদের জন্য ওয়াকফকৃত মাইক দিয়ে জানাজাসহ দুনিয়াবি কোনো বিষয়ের ঘোষণা দেওয়া জায়েজ হবে না। অনুরূপভাবে মসজিদে অনুষ্ঠিত কোনো সভা ছাড়া অন্য কোনো সভায় হামদ-নাত পাঠ করার জন্য মসজিদের মাইক ব্যবহার করাও উচিত হবে না।
তবে মাইকটি যদি দাতা স্পষ্টভাবে কিংবা প্রচলিত রীতি অনুযায়ী এমনভাবে দান করে থাকেন যে, মসজিদের কাজের পাশাপাশি অন্য কোনো বৈধ কাজেও তা ব্যবহার করার অনুমতি রয়েছে, তাহলে দাতার অনুমোদিত কাজে তা ব্যবহার করা জায়েজ হবে।
তথ্যসূত্র: রদ্দুল মুহতার (শামী), ৬/৫৬৩, ৬/৬৬৪, আযহারমাহমুদিয়া, ১৫/৩৪–৪১, ফারুকিয়া
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল