ওয়াকফের টাকা দিয়ে প্রয়োজনের অতিরিক্ত খরচ করে মসজিদ সাজানো জায়েজ আছে কি? অনেকেই বলেন, এভাবে মসজিদ সাজানো জায়েজ নেই। তাঁদের কথা কি সঠিক?

নিবেদন:মুহাঃ আবদুর রহমান (ময়মনসিংহ)


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি দৃষ্টিতে মসজিদ সাজানোর ব্যাপারে ওলামায়ে কেরামের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে সর্বস্বীকৃত মত অনুযায়ী, ওয়াকফের সম্পদ দিয়ে মসজিদ সাজানো জায়েজ নেই। যদি মুতাওয়াল্লি ওয়াকফের টাকা দিয়ে মসজিদ সাজান, তাহলে তাঁর ওপর ক্ষতিপূরণ দেওয়া আবশ্যক হবে।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে ওয়াকফের টাকা দিয়ে প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করে মসজিদ সাজানো জায়েজ নেই, এ কথা সঠিক।

তথ্যসূত্র: হিদায়া, ১/২৮৬, বুশরা বাহার, ২/৬৫, যাকারিয়া আহসানুল ফাতাওয়া, ৬/৪৫৯, যাকারিয়া


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল