একটি জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে অনেক বিরোধ চলে আসছিল। কারণ, জায়গাটির অনেক দাবিদার ছিল। পরিশেষে কোনো সমাধান না হওয়ায় সবাই মিলে জায়গাটি মসজিদের জন্য ওয়াকফ করে দেয়। এ ধরনের ওয়াকফ সহিহ হবে কি?

নিবেদন: মুহাঃ রফিকুল ইসলাম (যশোর)


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি দৃষ্টিতে অবণ্টিত জমিতে নির্দিষ্ট কোনো ব্যক্তির অংশ ওয়াকফ সহিহ হবে কি না, এ বিষয়ে ওলামায়ে কেরামের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে ওই ভূমির সব মালিক একত্রে মিলে জমিটি ওয়াকফ করলে সেই ওয়াকফ সহিহ হয়ে যায়।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে জায়গাটির মালিকানা নিয়ে বিরোধ থাকার পর পরিশেষে সবাই সম্মিলিতভাবে তা মসজিদের জন্য ওয়াকফ করায় উক্ত ওয়াকফ সহিহ হয়ে গেছে।

তথ্যসূত্র: ফাতহুল কাদির, ৬/১৯৬ মুখতাসারুল কুদুরি, ৪২৩, বুশরা বাহার, ৫/৩১৪, যাকারিয়া ফাতাওয়ায়ে তাতারখানিয়া, ৮/১৫


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল