আমাদের এলাকায় একটি মাদ্রাসা রয়েছে। এলাকার লোকজন নারকেল, কাঁঠাল, আম ইত্যাদি গাছ মাদ্রাসার নামে এভাবে ওয়াকফ করেন যে, গাছগুলো ওয়াকফকারীর নিজস্ব জমিতেই থাকবে। ফল পাড়ার মৌসুমে মাদ্রাসা কর্তৃপক্ষ ওই গাছগুলো থেকে ফল সংগ্রহ করে নিয়ে আসবে। জানার বিষয় হলো, এ পদ্ধতিতে ওয়াকফ সহিহ হবে কি না?

নিবেদন: মুহাঃ আবু বকর সিদ্দিক (বগুড়া)

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ি দৃষ্টিতে গাছপালা ওয়াকফ করার মাধ্যমেও ওয়াকফ সম্পন্ন হয়ে যায়। আর শরিয়তসম্মত সীমার মধ্যে থেকে ওয়াকফকারীর আরোপিত যেকোনো শর্তই বিবেচনাযোগ্য।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে এলাকার লোকজনের এ পদ্ধতিতে আম, কাঁঠাল, নারকেল ইত্যাদি গাছ মাদ্রাসার নামে ওয়াকফ করা সহিহ হবে।

তথ্যসূত্র: ফাতাওয়ায়ে হিন্দিয়া, ২/৪১৮, যাকারিয়া ফাতাওয়ায়ে বাযযাযিয়া, ৩/১৩৮, যাকারিয়া আল-ওয়ালওয়ালিজিয়া, ৩/৮৯


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল