নতুন মসজিদ নির্মাণের সময় মসজিদ কমিটি চাচ্ছে, নিচে আন্ডারগ্রাউন্ড করে গাড়ি রাখার জন্য ভাড়া দেবে। জানার বিষয় হলো, ওয়াকফিয়া মসজিদের নিচে এ ধরনের আন্ডারগ্রাউন্ড নির্মাণের সুযোগ আছে কি?

নিবেদন: মুহাঃ সাইফুল ইসলাম (নরসিংদী)


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি দৃষ্টিতে মসজিদ নির্মাণের প্রাক্কালে মসজিদের ওপর বা নিচে মসজিদের কল্যাণ-সংশ্লিষ্ট যেকোনো স্থাপনা নির্মাণ করা বৈধ। তবে একবার মসজিদ নির্মাণ সম্পন্ন হয়ে গেলে পরবর্তীতে নতুন করে এ ধরনের স্থাপনা নির্মাণ করা জায়েজ নেই।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে নতুন মসজিদ নির্মাণের শুরুতেই যদি মসজিদের আয় বৃদ্ধির উদ্দেশ্যে নিচে গাড়ি রাখার ব্যবস্থা করে ভাড়া দেওয়ার জন্য আন্ডারগ্রাউন্ড নির্মাণ করা হয়, তাহলে তা জায়েজ আছে। এতে কোনো সমস্যা হবে না।

তথ্যসূত্র: ফাতাওয়ায়ে হিন্দিয়া, ২/৪০৮, যাকারিয়াফিকহে হানাফি, ২/৩৭৪, দারুল কলম কিফায়াতুল মুফতি, ১০/১২৫


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল