বিস্তারিত: সম্মানিত মুফতি সাহেব, আমি মোঃ আব্দুল্লাহ আল ৃমতিন। আমাদের দাম্পত্য জীবন দীর্ঘ ১৪ বছরের। আমরা একে অপরকে অনেক ভালোবাসি। ৩/৪ মাস আগে কোন একটা ব্যাপার নিয়ে স্ত্রীর সাথে রাগারাগি হয়। সে রাগ করে তার বাবার বাড়ি চলে যায়। এর আগেও বিভিন্ন সময় রাগ করে চলে যেতো। এবারো লম্বা সময় বাসায় না আসায়, আমি মনে করেছিলাম, তাকে ১ ত্বালাক দিলে সে হয়তো ঠিক হবে। তারই ধারাবাহিকতায় আমি নিকটস্থ এক কাজী অফিসে যাই। কাজী অফিসে কাজী ছিলো নাহ। উনার অনুপস্থিতে উনার এক সহকর্মী ছিলো। উনাকে বলেছিলাম, স্ত্রীকে ১ ত্বালাক দিতে চাই এবং এটাও বলেছিলাম স্ত্রী ফিরে আসার সিস্টেম কি? উনি বলেছিলো, ৯০ দিনের মধ্যে ফিরে আসলে, বিয়ে পরিয়ে নিতে হবে এবং ইউনিয়ন পরিষদে এপ্লাই করতে হবে। তারই ধারাবাহিকতায় উনি একটি কাগজে সাইন করতে বলে। কিন্তু আমাকে বলে নাই কি লিখা রয়েছে। আমি সাইন করেছিলাম। অতঃপর উনি ঐ লিখা আমাকে বলতে বলেন। আমি একটা ঘোরে ছিলাম। কি বলছি কিছুই মাথায় ঢুকছিলো নাহ। গুনগুন করে বলছিলাম, উনার সাথে সাথে। পরবর্তীতে উনাকে বলেছিলাম, ঐটার একটা ছবি দিতে। ঐখানে লিখা ছিলো ১,২,৩ বায়েনে ত্বালাক দিলাম। প্রতিটি সংখ্যার শেষে আলাদা ত্বালাক শব্দ ছিলো নাহ। ১,২,৩ যখন বলে আমি ভেবেছিলাম এটা হয়তো ১ ত্বালাকে সিস্টেম। বিয়েতে যেমন কবুল তিনবার বলতে হয়। যদি ১ ত্বালাক, ২ ত্বালাক, ৩ ত্বালাক বলতো তাহলে হয়তো মনে প্রশ্ন জাগতো। আমি এটাও জানতাম, এদেশের আইনে ৩ ত্বালাক একসাথে দেওয়া যায় নাহ। তাই এতো প্রশ্ন মনে আসে নাই। উল্লেখ্য যে, বায়েন শব্দের অর্থ বা বায়েনে ত্বালাক সম্পর্কেও আমি অজ্ঞ ছিলাম। পরবর্তীতে কাছের একজনকে নোটিশের ছবিটা দেখালে উনি একজন মুফতীর সাথে কথা বলতে বলেন। আমি সেই কাজিকে জিজ্ঞেস করেছিলাম। উনি উত্তর দিলো, এটাই এদেশের সিস্টেম। এখন আমার প্রশ্ন হলো, ১) আমাকে যে ভুল বুঝিয়ে বলানো হল ২) অর্থ সম্পর্কে একদমই অজ্ঞ ছিলাম ৩) শুরু থেকেই নিয়্যত ১ ত্বালাকের। শুধু স্ত্রীকে ভয় দেখানোর জন্য দিতে চাওয়া। ৪) একটা ঘোরে ছিলাম। কি বলছিলাম বুঝতে পারছিলাম নাহ। ৫) খালি দেখেছিলাম ফর্মের নিচে ৩ মাস লিখা রয়েছে। ৬) উল্লেখ্য যে, এটা নাকি উনাদের কমন ফর্ম। আমার কোন কথা ঐখানে টাইপ করে লিখা হয় নাই। মাননীয় যদি কষ্ট করে বলতেন, এই অবস্থায় এটা কয় ত্বালাক বলে গন্য হবে? খুবই দুশ্চিন্তায় রয়েছি। দেশের সিস্টেমে এতো সমস্যা বুঝি নাই।

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, তালাকের ক্ষেত্রে লিখিত ও মৌখিক উভয় পদ্ধতিতেই তালাক কার্যকর হতে পারে। বিশেষত, স্বামী যদি তালাকের নির্ধারিত ফর্মে স্পষ্টভাবে তিন তালাক লিখে স্বাক্ষর করে প্রদান করে, তাহলে তা শরিয়তের দৃষ্টিতে কার্যকর হয়। অনুরূপভাবে, মৌখিকভাবে স্পষ্ট শব্দে তিন তালাক উচ্চারণ করলেও তিন তালাক কার্যকর হয়। তালাকের সংখ্যা সম্পর্কে অজ্ঞতা বা ভুল ধারণা পোষণ করা তালাক কার্যকর হওয়ার ক্ষেত্রে গ্রহণযোগ্য ওজর নয়।

সুতরাং, প্রশ্নোক্ত ক্ষেত্রে স্বামী এক তালাক মনে করে তিন তালাকের নির্ধারিত ফর্মে লিখিতভাবে তিন তালাক প্রদান করেছে। অতঃপর অজ্ঞতাবশত হোক বা অন্য কোনো কারণে হোক, মৌখিকভাবেও তিন তালাক উচ্চারণ করেছে। তাই প্রশ্নের বর্ণনা অনুযায়ী তার স্ত্রীর ওপর তিন তালাকই পতিত হয়েছে।

অতএব: উক্ত স্ত্রী স্বামীর জন্য সম্পূর্ণরূপে হারাম হয়ে গেছে। এখন তারা স্বামী-স্ত্রী হিসেবে একত্রে বসবাস করতে পারবে না এবং নতুন করে বিবাহ করেও সংসার করতে পারবে না। তবে স্ত্রী ইদ্দত পালন শেষে স্বাভাবিকভাবে অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হলে এবং দ্বিতীয় স্বামীর সঙ্গে প্রকৃত দাম্পত্য সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার পর কোনো কারণে সেই বিবাহ বিচ্ছিন্ন হলে, ইদ্দত শেষ করে প্রথম স্বামীর সঙ্গে নতুন মোহর ও নতুন বিবাহের মাধ্যমে সংসার করতে পারবে। একে হালালার পরিকল্পিত ব্যবস্থা বানানো সম্পূর্ণ নাজায়েজ



الأدلة الشرعية

 

سورة البقرة (٢٣٠)

      فان طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره

  السنن الكبرى للبيهقي (١٤٤٩٢)

      قال حسن : لولا اني سمعت ابي يحدث عن جدي النبي صلى الله عليه وسلم : من طلق امراته ثلاثا لم تحل له  حتى تنكح زوجا غيره

المصنف لابن ابى شيبة(١٨٠٨٧)

      عن واقع بن سحبان قال سئل عمران بن حصين رضي الله عنه عن رجل طلق امراته  ثلاثا في مجلس  قال اثم بربه  و حرمت عليه امراته

الهداية (٢/١٣٢)

     وان كان الطلاق ثلاثا في الحرة او ثنتين في الامة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا ويدخل بها ثم يطلقها او يموت عنها

وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা