মুহতারাম! পান্না বেগম তার ননদের ছেলে তৌফিককে ফুসলিয়ে তার বোনের মেয়ে লিজার সাথে বিবাহ দেন। উভয় পরিবারের সকল সদস্যের অজান্তে বিবাহের সময় পাল্লা বেগম ও তার আরেক বোন সাক্ষী হিসাবে উপস্থিত ছিলেন। জানার বিষয় হলো, ছেলে মেয়ে উভয়ের পরিবারের সকল সদস্যের অজান্তে দুজন মহিলার উপস্থিতিতে উক্ত বিবাহ সহীহ হয়েছে? ইল্লত সহ জানিয়ে বাধিত করবেন।

 

নিবেদক: দিদার বিন খোরশেদ

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিকোণে বিবাহ সহীহ হওয়ার জন্য দুইজন পুরুষ বা একজন পুরুষ ও দুইজন মহিলাক উপস্থিতিতে হওয়া আবশ্যক। শুধুমাত্র দুইজন মহিলার উপস্থিতিতে বিবাহ সহীহ্ নয়, এবং সাক্ষিগণ ইজাব ও কবুল নিজ কানে শুনও শর্ত।

সুতরাং প্রশ্নোলিখিত সুরতে ছেলে মেয়ে উভয় পরিবারের সকল সদস্যের অজান্তে শুধুমাত্র দুইজন মহিলার উপস্থিতিতে তাদের বিবাহ সহীহ হয়নি।

সূত্র: বাদায়ে ২/৫২৭ যাকারিয়া, আদ দুররুল মুনতাকা ১/৪৭২ মানার, মুখতাসারুল বিকায়া ১/৩৪৪ দারুল কুতুবুল ইলমিয়া।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল