আমি আমার দুই বন্ধুকে সাথে নিয়ে বিবাহ করি। একজনকে কাজী বানাই এবং অপরজন কে সাক্ষি, আর মেয়ে পাশের রুমে ছিলো। অতপর আমি যখন কবুল বলি মেয়ে শুনতে পায়নি। আর মেয়ে যখন কবুল বলে আমি ও কাথী শুনতে পাই, সাক্ষি শুনতে পায়নি। আমার জানার বিষয় হলো; উক্ত বিবাহের শরয়ী হুকুম কি? এবং আমাদের এর উপর ভিত্তি করে জীবন যাত্রা করা কি বৈধ হবে?
নিবেদক: মোঃ নোমান ফায়সাল
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিকোণে বিবাহ সহীহ হওয়ার জন্য দুইজন পুরুষ বা একজন পুরুষ ও দুজন মহিলার উপস্থিতিতে বিবাহ হওয়া ও সাক্ষীগণ ইজাব কবুল নিজ কানে শোনা শর্ত।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে আপনার বিয়ের সময় মেয়ে যখন কবুল বলে তা সাক্ষী শুনতে বিবাহ হয়নি।এবং উক্ত বিবাহের উপর জিত্তি করে আপনাদের সংসার করাও বৈধ হবে না তাই আপনাদের নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আবশ্যক।
সূত্রঃ- মুখতাসারুল বিকায়া ১/৩৪৪ দারুল কুতুবুল ইলমিয়া, কিতাবুল ইখতিয়ার ২/১০৩ কাদীমি, তানভীরুল আবসার ৪/৮৬ যাকারিয়া।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল