মুহতারাম! আমার খালাতো মামা তার বয়স প্রায় ৩৩ বছর। তার সাথে ১৬ বছরের এক পাত্রীর সাথে বিবাহ হয়। বাসর রাত্রি স্ত্রী বলে আপনি আমাকে একদম টার্চ করবেন না। টাচ করলে খবর আছে, আপনি আমার বাবার বয়সী তারপর মেয়েটা একটা কোলবালিশ মাঝখানে দিয়ে সারারাত উল্টা পিছ হয়ে শুয়ে থাকে। জানা যায়; মেয়ে নাকি এ বিয়েতে রাজি ছিল না। পরে দুই মাস চলে যাবার পর কাবিননামা না করাই মোহর ছাড়াই বিবাহ বিচ্ছেদ হয়। জানার বিষয় হল; এই বিবাহ সহিহ হয়েছে কিনা? আর সহিহ হলে এরপরেও মোহর ছাড়া বিচ্ছেদ বৈধ হয়েছে কিনা?
নিবেদক: জুবায়ের সাঈদ
الجواب بملهم الصدق والصواب
শরীয়ে দৃষ্টিতে অভিভাবক কর্তৃক প্রাপ্তবয়স্ক মেয়ের বিবাহ সহিহ হওয়ার জন্য উক্ত বিবাহের তার সম্মতি নিয়ে অবশ্য অনিচ্ছায় বা যে কোন ভাবে তার সম্মতি পাওয়া গেলে বিবাহ সহি হয়ে যায় আর বিবাহ পরবর্তী স্বামী স্ত্রীর নির্জন বাস হলে স্বামীর উপর তারমোহরআদায়করাআবশ্যকহয়েযায়।
সুতরাং প্রশ্নোক্ত মেয়ে যদি কোনভাবেই সম্মতি প্রকাশ না করে থাকে। সেক্ষেত্রে উক্ত বিবাহ সহিহ হবে না এবং আপনার মামার উপর কোন মোহর আরোপিত হবে না, অবশ্য উক্ত মেয়ে অনিচ্ছা সত্ত্বেও কোনভাবে সম্মতি প্রকাশ করলে উক্ত বিবাহ সহিহ বলে গণ্য হবে এক্ষেত্রে বিবাহের পর আপনার মামার সাথে তথা নির্জন বাস হওয়ায় বিচ্ছেদ পরবর্তী আপনার মামার জন্য তার ধার্যকৃত পূর্ণ মোহর আদায় করা আবশ্যক। পূর্ণতায় তিনি দায়মুক্ত হবেন না।
রেফারেন্স: (মসলিম ১৪৬১ মাজমাহুল বাহরাইন ৫২৩ দারুল কুতুবিল ইলমিয়া শামী ৪/৩৬০ আজহার)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল