মুহতারাম! আমার বিবাহের সময় মোহর নির্ধারণ করা হয় ৫ লক্ষ টাকা। আমার এক বন্ধু আমাকে পুরাতন একটি গাড়ি হাদিয়া দেয়। আমি উক্ত গাড়িটি আমার স্ত্রীকে মোহর হিসেবে দিয়ে দিই। পরবর্তীতে এই গাড়িটি আমাদের পরিবারের সবাই ব্যবহার করে। জানার বিষয় হলো; এমতবস্থায় আমার মোহর আদায় হবে কিনা এবং পরবর্তীতে কোন কারণে স্ত্রী মহর দাবি করতে পারবে কিনা? ইল্লতসহ বিস্তারিত জানার আশাবাদী
নিবেদক: ওসমান গনি
الجواب بملهم الصدق والصواب
শরীর দৃষ্টিতে বিবাহের মোহর বাবদ নির্ধারিত টাকার পরিবর্তে তার মূল্য মানে অন্য কোন বস্তু দ্বারা মোহর আদায় করার ক্ষেত্রে মোহর হিসেবে তা গ্রহণ করার ব্যাপারে স্ত্রী সম্মতি থাকা শর্ত। অন্যথায় এর মাধ্যমে মোহর আদায় হয় না।
সুতরাং প্রশ্নক্ত সুরতে আপনার উক্ত গাড়ির বাজার মূল্য তৎসময়ে পাঁচ লক্ষ টাকা পরিমাণ হয়ে থাকলে এবং তা মোহর হিসেবে গ্রহণে আপনার স্ত্রী সম্মত হয়ে থাকলে এর মাধ্যমে আপনার মোহর আদায় হয়ে গেছে। ফলে আপনার স্ত্রীর জন্য পরবর্তীতে পুনরায় মোহর দাবি করার কোন সুযোগ নেই। অবশ্য উক্ত গাড়ির মূল্য তৎসম ৫ লক্ষ টাকার সমপরিমাণ না হয়ে থাকলে আপনার স্ত্রীর জন্য অবশিষ্ট মোহর দাবী করার অবকাশ আছে। অতএব মোহর হিসেবে গাড়ি গ্রহণের ব্যাপারে আপনার স্ত্রী সম্মতি না থেকে থাকলে সে ক্ষেত্রে এর মাধ্যমে তারমোহর আদায় হবে না। বিধায় এক্ষেত্রে স্ত্রীর জন্য পরবর্তী দাবি করার সুযোগ বহাল থাকবে।
রেফারেন্স: (সূরা নিসা ২৪, ফাতগ্রুল কাদির ৩/৩১৪রশিদীয়া হিন্দীয়া ১/৩৬৪)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল